সংবাদ

এক মাসেই রেকর্ড, জরিমানা আদায় ৪১ লাখ টাকা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম

এক মাসেই রেকর্ড, জরিমানা আদায় ৪১ লাখ টাকা
ছবি : সংবাদ

সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে চাঁদপুর জেলাজুড়ে জোরদার অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। এতে এক মাসে সর্বোচ্চ জরিমানা আদায়ের নতুন রেকর্ড গড়েছে জেলা ট্রাফিক বিভাগ। বিদায়ী সেপ্টেম্বর মাসে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ হাজার ১২৩টি মামলা দায়ের এবং ১ হাজার ৪৩টি মামলা নিষ্পত্তির মাধ্যমে রেকর্ড ৪১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। যা এর আগের মাসের (আগস্ট) তুলনায় ১২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বেশি।

চাঁদপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ অভিযান চালানো হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট না থাকা, ফিটনেস ও রেজিস্ট্রেশনের অনিয়ম, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংয়ের দায়ে এসব মামলা ও অর্থদণ্ড দেওয়া হয়। অনিয়মের কারণে বর্তমানে ট্রাফিক পুলিশের হেফাজতে ৩২৯টি যানবাহন জব্দ রয়েছে।

মাসিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মামলার মুখে পড়েছে মোটরসাইকেল। সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মোট ১ হাজার ১২২টি নির্দিষ্ট মামলার মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধেই রয়েছে সর্বোচ্চ ৪২৮টি মামলা। এ ছাড়া অন্যান্য যানবাহনের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ৩৫৬টি, ইজিবাইক ১৫৩টি, পিকআপ ৭২টি, ট্রাক ৬২টি, ভ্যান ও রিকশা ৩৩টি, কাভার্ডভ্যান ২৩টি, বাস ২২টি, মাইক্রোবাস ১১টি এবং প্রাইভেটকারের বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে।

শহরের নতুন বাজার-পুরাণ বাজার সেতুর মুখ, শপথ চত্বর, বাসস্ট্যান্ড, ওয়ারলেস ও বাবুরহাটের মতো ব্যস্ততম মোড়গুলোতে ট্রাফিক বিভাগের নিয়মিত নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে শহরের পাল বাজার সেতু চত্বরে যানজট নিরসন ও মাঠপর্যায়ের ট্রাফিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবীর।

চাঁদপুর ট্রাফিক পরিদর্শক (টিআই-প্রশাসন) প্রবীর কুমার দাশ জানান, 'কাউকে হয়রানি করা বা জরিমানা আদায় করা আমাদের মূল উদ্দেশ্য নয়; প্রধান লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমানো। ফিটনেসহীন ও অবৈধ যানবাহন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট ও মোবাইল টহল বজায় থাকবে।' নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক ও পথচারীসহ সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

এক মাসেই রেকর্ড, জরিমানা আদায় ৪১ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত