রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক প্রবাসীর মৎস্য প্রকল্পে হামলা ও বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করার পর স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম কালাম মন্ডল। তিনি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মন্ডলের মৎস্য প্রকল্পে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, ১৬-১৭ বছর সিঙ্গাপুরে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে এলাকায় তিনি এই মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হুমকি ও হয়রানি করা হয়।
প্রবাসীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে অস্ত্রসহ প্রজেক্টে হামলা চালানো হয়। এ সময় সীমানাপ্রাচীর, তারকাঁটার বেড়া ও প্রায় ৫০টি কলাগাছ কেটে সাবাড় করা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও ওই দিন গভীর রাতে পুকুরে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলা হয়।
আসাদ মন্ডলের বাবা মোহাম্মদ আলী মন্ডল বলেন, ‘আমার দুই ছেলে প্রবাসে থাকে। দীর্ঘদিন ধরে কালাম আমাদের নানাভাবে অত্যাচার করছিল। চাঁদা না দেওয়ায় অবশেষে আমার ছেলের পুকুরের সব মাছ বিষ দিয়ে মেরে ফেলল।’
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর ও মাছ নিধনের সত্যতা পেয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন