সংবাদ

বাণিজ্য বৈঠকে ভারতে কাস্টমস কমিশনারসহ ১০ কর্মকর্তা

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম

বাণিজ্য বৈঠকে ভারতে কাস্টমস কমিশনারসহ ১০ কর্মকর্তা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজিটি) ১৬তম বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লি গেছে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

হংকং ও ভারত সফরকে কেন্দ্র করে প্রতিনিধি দলে রয়েছেন এনবিআরের প্রতিনিধি হিসেবে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান। তার অনুপস্থিতিতে বেনাপোলে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কমিশনার আব্দুল হাকিম।

বুধবার (৭ অক্টোবর) দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে প্রতিনিধি দলটি। আগামী ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার। বৈঠক শেষে ১০ অক্টোবর বা এর কাছাকাছি সময়ে প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলে আরও রয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মামুন-উর-রশিদ আসকারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া-১) বাকী বিল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেরিনা সুলতানা এবং বিএসটিআইয়ের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ।

দুই দেশের সম্পর্কের নানা জটিলতার মধ্যে প্রায় তিন বছর পর দুই দেশের বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ১৫তম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায়। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের বাণিজ্য কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। পরবর্তীতে সীমান্ত বাণিজ্য ও বিভিন্ন স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।

নয়াদিল্লির বৈঠকে স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, বন্দরসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার, সীমান্ত হাট পুনরায় চালু, রেলে পণ্য পরিবহন, আঞ্চলিক সংযোগ এবং বেনাপোল-পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট ২৪ ঘণ্টা চালু রাখার মতো গুরুত্বপূর্ণ বিষযে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বাণিজ্য বৈঠকে ভারতে কাস্টমস কমিশনারসহ ১০ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত