সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেয়ে প্রচারণায় বিএনপির প্রার্থী

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেয়ে প্রচারণায় বিএনপির প্রার্থী
ছবি : সংবাদ

প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ (সদর) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কার্যালয়ে প্রথমার্ধে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পরপরই বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের বহর নিয়ে প্রচারণায় নামেন মির্জা ফয়সল আমিন। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিল ও স্লোগানে মুখর পরিবেশে ধানের শীষের পক্ষে ভোট চান তাঁরা।

প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, ‘মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত একটি শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমি সাধারণ ভোটারদের দুয়ারে যাচ্ছি। একটি আধুনিক ও কল্যাণমুখী এলাকা গঠনে সর্বস্তরের ভোটারদের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।’

তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হতে পারলে জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত রাখবেন।

এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। প্রার্থীরা মাঠে নামায় সরগরম হয়ে উঠছে হাট-বাজার ও পাড়া-মহল্লা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেয়ে প্রচারণায় বিএনপির প্রার্থী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ (সদর) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কার্যালয়ে প্রথমার্ধে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পরপরই বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের বহর নিয়ে প্রচারণায় নামেন মির্জা ফয়সল আমিন। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিল ও স্লোগানে মুখর পরিবেশে ধানের শীষের পক্ষে ভোট চান তাঁরা।

প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, ‘মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত একটি শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমি সাধারণ ভোটারদের দুয়ারে যাচ্ছি। একটি আধুনিক ও কল্যাণমুখী এলাকা গঠনে সর্বস্তরের ভোটারদের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।’

তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হতে পারলে জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত রাখবেন।

এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। প্রার্থীরা মাঠে নামায় সরগরম হয়ে উঠছে হাট-বাজার ও পাড়া-মহল্লা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত