সংবাদ

নিখোঁজের চার দিন পর ফসলি জমি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

নিখোঁজের চার দিন পর ফসলি জমি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ছবি : সংবাদ

কুমিল্লার লালমাই উপজেলায় নিখোঁজের চার দিন পর জান্নাতুল তাসনিম (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থলের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

নিহত জান্নাতুল তাসনিম উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশের একটি ফসলি জমিতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা লালমাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল জান্নাতুল তাসনিম। তবে নিহতের বাবা আবদুল হালিম দাবি করেন, নিখোঁজ হওয়ার পরও বুধবার রাতে মেয়ের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছিল। তখন তাসনিম তাকে জানিয়েছিল, সে তার এক বান্ধবীর বাসায় রয়েছে। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি জানতে পারেন, তার মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফসলি জমি থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে মাঠে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নিখোঁজের চার দিন পর ফসলি জমি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত