সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেয়ে গণসংযোগে জামায়াত প্রার্থী

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেয়ে গণসংযোগে জামায়াত প্রার্থী
ছবি : সংবাদ

প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ (সদর) আসনে উপনির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ১১ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচারণায় নামেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। এতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

প্রচারণা শুরুর প্রাক্কালে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মো. দেলাওয়ার হোসেন বলেন, ‘এই উপনির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে। কারণ এর ওপরই নির্ভর করবে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনগুলো কতটা অবাধ ও দুর্নীতিমুক্ত হতে পারবে।’

নির্বাচনী এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ এবার দাঁড়িপাল্লা প্রতেই আস্থা রাখবেন। জনগণের রায়ে নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও গড়ার পাশাপাশি সরকারি বরাদ্দের সঠিক ও সুষম বণ্টন নিশ্চিত করে আধুনিক সদর আসন গঠনে ভূমিকা রাখব।’

প্রচারণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. বেলাল উদ্দিন প্রধানসহ ১১ দলীয় ঐক্যজোটের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেয়ে গণসংযোগে জামায়াত প্রার্থী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ (সদর) আসনে উপনির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ১১ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচারণায় নামেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। এতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

প্রচারণা শুরুর প্রাক্কালে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মো. দেলাওয়ার হোসেন বলেন, ‘এই উপনির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে। কারণ এর ওপরই নির্ভর করবে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনগুলো কতটা অবাধ ও দুর্নীতিমুক্ত হতে পারবে।’

নির্বাচনী এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ এবার দাঁড়িপাল্লা প্রতেই আস্থা রাখবেন। জনগণের রায়ে নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও গড়ার পাশাপাশি সরকারি বরাদ্দের সঠিক ও সুষম বণ্টন নিশ্চিত করে আধুনিক সদর আসন গঠনে ভূমিকা রাখব।’

প্রচারণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. বেলাল উদ্দিন প্রধানসহ ১১ দলীয় ঐক্যজোটের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত