যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সৃষ্টি করতে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।
উদ্বোধনের আগের দিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাইকেল ট্র্যাকের সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে মেয়র সাইকেল ট্র্যাকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উদ্বোধন উপলক্ষে চলমান প্রস্তুতি, নির্মাণকাজের মান ও নাগরিকদের যাতায়াতের সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ট্র্যাকটি ব্যবহারকারীবান্ধব, নিরাপদ ও নান্দনিকভাবে প্রস্তুত করার বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এটি শুধু একটি সাইকেল চলাচলের পথ নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে আমাদের অগ্রযাত্রার প্রতীক।’
মেয়র জানান, চসিকের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি চার লেনবিশিষ্ট। সড়কের উভয় পাশে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণের পাশাপাশি এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে পৃথক সাইকেল ট্র্যাক তৈরি করা হয়েছে। এর ফলে সড়কটি শুধু যান চলাচলের উপযোগীই হবে না, বরং নগরীর সৌন্দর্য ও আধুনিক যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
তিনি আরও বলেন, "আমাদের তরুণ প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে হবে। নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরি হলে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়বে, যা যানজট ও দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখবে। চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব সাইকেলবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।"
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলী এবং মেয়রের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আজিজ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাংলাদেশের প্রথম এই সাইকেল ট্র্যাকটি সাধারণ নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন