দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। নিজের জনপ্রিয় গানের পাশাপাশি পুরোনো দিনের শ্রোতাপ্রিয় গান ও নতুন কিছু পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
এর আগে ২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথম একক কনসার্ট করেছিলেন মিফতাহ। দুই বছর পর এবার দ্বিতীয়বারের মতো একক আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি।
‘অতঃপর অধরা’ কনসার্টে মিফতাহ জামানের কণ্ঠে শোনা যাবে তাঁর জনপ্রিয় গান ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’। পাশাপাশি থাকছে পুরোনো দিনের জনপ্রিয় কিছু গান। এর মধ্যে রয়েছে ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’ এবং ‘আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন’। কনসার্ট প্রসঙ্গে মিফতাহ জামান বলেন, ‘২৫ সেপ্টেম্বরের কনসার্ট নিয়ে খুব এক্সাইটেড। দর্শকের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। এবার নতুন কিছু গানও করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম রাতদিন প্র্যাকটিস করছি। আশা করছি দারুণ একটা শো হবে।’
কনসার্টের মূল আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। ভিআইপি টিকিটের মূল্য ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার টিকিটের মূল্য ৯০০ টাকা। টিকিট সংগ্রহের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে মিফতাহ জামানের ফেসবুক পেজে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন