সংবাদ

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাইখ সিরাজের দুই আয়োজন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাইখ সিরাজের দুই আয়োজন

আগামী ১ অক্টোবর ২৮ বছরে পদার্পণ করবে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন দুটি বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে ‘মেমোরি রিওয়াইন্ড’ ও ‘ন-মানব’।

চ্যানেল আইয়ের শুরুর দিনের স্মৃতি, সেই সময়ের উল্লেখযোগ্য অনুষ্ঠান এবং প্রতিষ্ঠাকালীন নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি এতে উঠে আসবে চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার বিভিন্ন উল্লেখযোগ্য অধ্যায়।

‘মেমোরি রিওয়াইন্ড’ প্রচারিত হবে আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে।

অন্যদিকে, মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্পর্ক এবং ভবিষ্যতের প্রতিযোগিতার সম্ভাবনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ন-মানব’। মানুষ কি মানুষেরই প্রতিদ্বন্দ্বী, নাকি মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা? আবার এআইয়ের নিজের প্রতিদ্বন্দ্বী কি এআই নিজেই—এমন নানা জটিল ও সময়োপযোগী প্রশ্নকে কেন্দ্র করে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

‘ন-মানব’ প্রচারিত হবে আগামী ২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাইখ সিরাজের দুই আয়োজন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী ১ অক্টোবর ২৮ বছরে পদার্পণ করবে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন দুটি বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে ‘মেমোরি রিওয়াইন্ড’ ও ‘ন-মানব’।

চ্যানেল আইয়ের শুরুর দিনের স্মৃতি, সেই সময়ের উল্লেখযোগ্য অনুষ্ঠান এবং প্রতিষ্ঠাকালীন নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি এতে উঠে আসবে চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার বিভিন্ন উল্লেখযোগ্য অধ্যায়।

‘মেমোরি রিওয়াইন্ড’ প্রচারিত হবে আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে।

অন্যদিকে, মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্পর্ক এবং ভবিষ্যতের প্রতিযোগিতার সম্ভাবনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ন-মানব’। মানুষ কি মানুষেরই প্রতিদ্বন্দ্বী, নাকি মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা? আবার এআইয়ের নিজের প্রতিদ্বন্দ্বী কি এআই নিজেই—এমন নানা জটিল ও সময়োপযোগী প্রশ্নকে কেন্দ্র করে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

‘ন-মানব’ প্রচারিত হবে আগামী ২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত