সংবাদ

মহাদেবপুরে ১২ হাজার ৭৪০ কৃষক পাচ্ছেন প্রণোদনার সার ও বীজ

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)
প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

মহাদেবপুরে ১২ হাজার ৭৪০ কৃষক পাচ্ছেন প্রণোদনার সার ও বীজ
ছবি : সংবাদ

নওগাঁর মহাদেবপুরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ও মুগ ডালের উৎপাদন বাড়াতে ১২ হাজার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মোহাম্মদ এরশাদ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২ হাজার ৭০০ জন উফশী আউশ চাষিকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন। এ ছাড়া গ্রীষ্মকালীন মুগ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

ইউনিয়নভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সদর ইউনিয়নে ১ হাজার ৫৬০ জন, রাইগাঁ ও চেরাগপুর ইউনিয়নে ২ হাজার ১০০ জন করে এবং ভীমপুর ইউনিয়নে ১ হাজার ৮০০ জনসহ উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এই প্রণোদনা পাচ্ছেন। মুগ চাষের জন্য রাইগাঁ ও চেরাগপুর বাদে বাকি আটটি ইউনিয়নের তালিকাভুক্ত চাষিদের এ সহায়তা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

মহাদেবপুরে ১২ হাজার ৭৪০ কৃষক পাচ্ছেন প্রণোদনার সার ও বীজ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত