সংবাদ

ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বর্তমান সরকার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কাজ শুরু করেছে এবং সেই বিবেচনায় স্বাস্থ্যখাতের বর্তমান অগ্রযাত্রা অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস’ আয়োজিত ‘বিএসসিআরএস কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিগত সময়ে অপরিকল্পিত নীতি ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। স্বাস্থ্যসেবার মান বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ বাড়িয়েছে। তবে কেবল বরাদ্দ বাড়ালেই হবে না, সরকারি বরাদ্দের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। আর্থিক অসচ্ছলতার কারণে দেশের কোনো নাগরিক যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য মানুষকে যাতে অপ্রয়োজনীয়ভাবে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে দেশেই উন্নত অবকাঠামো তৈরি ও নতুন প্রজন্মের দক্ষ সার্জন গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি। বিএসসিআরএস কংগ্রেসের মতো আন্তর্জাতিক ও পেশাগত আয়োজন দেশের চিকিৎসকদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বর্তমান সরকার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কাজ শুরু করেছে এবং সেই বিবেচনায় স্বাস্থ্যখাতের বর্তমান অগ্রযাত্রা অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস’ আয়োজিত ‘বিএসসিআরএস কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিগত সময়ে অপরিকল্পিত নীতি ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। স্বাস্থ্যসেবার মান বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ বাড়িয়েছে। তবে কেবল বরাদ্দ বাড়ালেই হবে না, সরকারি বরাদ্দের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। আর্থিক অসচ্ছলতার কারণে দেশের কোনো নাগরিক যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য মানুষকে যাতে অপ্রয়োজনীয়ভাবে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে দেশেই উন্নত অবকাঠামো তৈরি ও নতুন প্রজন্মের দক্ষ সার্জন গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি। বিএসসিআরএস কংগ্রেসের মতো আন্তর্জাতিক ও পেশাগত আয়োজন দেশের চিকিৎসকদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত