পাবনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রোমান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাইকমপুর এলাকার শামসুর রহমানের ছেলে। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ শাহিদুল ইসলাম জানান, বুধবার দুপুর ১টার দিকে রোমান রিকশায় করে জালালপুর থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাজিরহাট থেকে রাজশাহীগামী হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস জালালপুর এলাকায় পৌঁছে রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে রোমান বাসের নিচে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন