পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বামী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ (৪৮) তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। পরে বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। নিহতের ছোট ভাই রাইসুল ইসলাম কমল দাবি করেন, ‘আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার সম্পত্তি দখল কিংবা জমি বিক্রির টাকা আত্মসাতের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’
তিনি আরও বলেন, একটি জমি বিক্রির দলিলে স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমাদের সন্দেহ। এ ছাড়া রাসেলের দখলে আমাদের বোনের দোকান ও বসতঘর রয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা রাসেল মাহমুদ আত্মগোপনে রয়েছেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় বিএনপি ও যুবদলের প্রভাবশালী একটি মহলের পক্ষ থেকে তদবির চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত রাসেল মাহমুদ মুঠোফোনে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘এই বিষয়ে যা বলার, জানাজার সময়ে বলব।’
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন