সংবাদ

এইচএসসিতে ফেল শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম

এইচএসসিতে ফেল শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা
ছবি : সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য বা ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে একযোগে সারাদেশে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে  জানান, ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছেন, তাদের কেবল সেই ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


এইচএসসিতে ফেল শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য বা ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে একযোগে সারাদেশে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে  জানান, ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছেন, তাদের কেবল সেই ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত