সংবাদ

পাকা সেতুর অপেক্ষার অবসান হোক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

পাকা সেতুর অপেক্ষার অবসান হোক

স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের মানুষের ছেত্রা নদী পারাপারের স্থায়ী ব্যবস্থা হয়নি। পাকা সেতুর অভাবে ১৫টি গ্রামের মানুষকে নির্ভর করতে হচ্ছে প্রায় ৭০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর ওপর। প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হন। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবছর স্থানীয়দের অর্থায়নে সাঁকোটি মেরামত করতে হয়। বর্ষায় সাঁকো খুলে ফেলতে হয়, আবার শুষ্ক মৌসুমে বসানো হয়। এভাবে বছরের পর বছর চলছে মানুষের পারাপার। শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের জন্য এটি বড় বাধা। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের ঝুঁকি আরও বেশি।

একটি সেতু নির্মিত হলে শুধু যাতায়াত সহজ হবে না, শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে। কৃষক সহজে উৎপাদিত পণ্য বাজারে নিতে পারবেন। শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত সহজ হবে। জরুরি চিকিৎসার প্রয়োজনেও সময় বাঁচবে। সেতুটি হবে এলাকার সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সংযোগ।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে বহুবার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার সেতু নির্মাণের জন্য জরিপ হয়েছে বলে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ জানিয়েছে। এখন প্রয়োজন দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ।

আমরা বলতে চাই, স্থানীয় মানুষের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করা চলে না। ৫৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উল্লিখিত স্থানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাকা সেতুর অপেক্ষার অবসান হোক

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত