সংবাদ

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে

প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রায় সব শিশুর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে শিশুরা কী শিখছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১০ বছর বয়সী প্রায় অর্ধেক শিশু একটি সহজ ও বয়সোপযোগী লেখা পড়ে তার অর্থ বুঝতে পারে না। এই তথ্য দেশের প্রাথমিক শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করে।

প্রাথমিক ও প্রাক্‌-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। প্রায় ৩ হাজার ৭৩৫ কোটি টাকা প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর পড়া, লেখা ও গণিতের দক্ষতা বাড়াতে ব্যয় করা হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বাড়তি পাঠদান, শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিদ্যালয় পরিচালনায় দক্ষতা বাড়ানোর উদ্যোগও রয়েছে।

উদ্যোগটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে শুধু অর্থ বরাদ্দ দিলে বা প্রশিক্ষণ কর্মসূচি নিলেই শিক্ষার মান কি বাড়বে সেটা একটা প্রশ্ন। শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে, শিশুরা কতটা শিখছে এবং শিক্ষকরা কতটা দায়িত্বশীল ভূমিকা রাখছেন, তা নিয়মিত মূল্যায়ন করতে হবে। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে থাকা এলাকার শিশুদের জন্য বাড়তি সহায়তা নিশ্চিত করা জরুরি।

প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষার্থী ভর্তি বা বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো নয়। প্রতিটি শিশুর মৌলিক শিক্ষা নিশ্চিত করা দরকার। এ জন্য শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, উপযুক্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার পেছনে ব্যয়ের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

মানসম্মত প্রাথমিক শিক্ষা ছাড়া দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়। বিশ্বব্যাংকের ঋণ একটি সুযোগ তৈরি করেছে। এই সুযোগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত