সংবাদ

সিনেমায় প্রথমবার একসঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন অণিমা ও নির্ঝর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

সিনেমায় প্রথমবার একসঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন অণিমা ও নির্ঝর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘দেনা পাওনা’। সিনেমাটিতে গল্পের প্রয়োজনে থাকছে একটি রবীন্দ্রসংগীত। ‘জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের দুই প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় ও নির্ঝর চৌধুরী।

গানটির সংগীতায়োজন করেছেন কিংবদন্তি সুরস্রষ্টা ও সংগীত পরিচালক শেখ সাদী খান। গত রোববার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অণিমা রায় বলেন, ‘এর আগেও আমি চার-পাঁচটি সিনেমায় গান করেছি। এর মধ্যে কলকাতার ‘রিইউনিয়ন’ সিনেমার ‘হৃদয়ের একুল ওকুল’ গানটি বিশেষভাবে আলোচনায় এসেছিল। এ ছাড়া ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমায় ‘নব আনন্দে জাগো’, ‘অসম্ভব’ সিনেমায় ‘আজি ঝর ঝর মুখর বাদরদিনে’, ‘আমি কমলা’ সিনেমায় ‘যদি তারে নাই চিনিগো’ এবং ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় ‘ভেঙে মোর ঘরের চাবি’সহ আরও বেশ কিছু গান গেয়েছি।’

‘দেনা পাওনা’ সিনেমায় রবীন্দ্রসংগীত গেয়ে ভালো লেগেছে জানিয়ে অণিমা আরও বলেন, ‘সুরসঙ্গত আধুনিক হলেও গানের কথা ও সুরকে প্রাধান্য দিয়ে সংগীতায়োজন করা হয়েছে। আমি সবসময় প্রত্যাশা করি, আমাদের সিনেমায় রবীন্দ্রনাথের গান আরও বেশি ব্যবহৃত হোক। কারণ রবীন্দ্রনাথ যেভাবে সকলের কথা ও সর্বকালের গভীর অনুভূতিগুলো ব্যক্ত করেছেন, তা এই প্রজন্মের কাছে পৌঁছে দিতে সিনেমার চেয়ে বড় মাধ্যম আর নেই।’

নির্ঝর চৌধুরী বলেন, ‘অণিমা আমার ছোটবেলার বন্ধু। তার সঙ্গে এর আগে অনেক স্টেজ শোতে একসঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছে। তবে এবারই প্রথম আমরা কোনো সিনেমার জন্য একসঙ্গে গান গাইলাম। তাও আবার শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের সংগীতায়োজনে। তিনি বাংলাদেশের সিনেমার অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা ও সংগীত পরিচালক। তার সঙ্গে কাজ করাটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে, যা নিয়ে আমি বিশেষভাবে আশাবাদী।’

নির্ঝর চৌধুরী নিজেও সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। ‘পদ্মপুরাণ’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘বেহুলা দরদী’ ও ‘বিফোর আই ডাই’ সিনেমায় সংগীত পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিটি অব লাইট’ ও ‘ছাড়পত্র’-এর সংগীতের কাজও করেছেন। বর্তমানে শুভাশীষ সিনহা ও জাহিদ ইসলামের দুটি সিনেমার সংগীত পরিচালনার কাজ করছেন এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিনেমায় প্রথমবার একসঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন অণিমা ও নির্ঝর

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত