ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু।
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মালসহ অনেকে।
নাটকের গল্প আবর্তিত হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকারকে ঘিরে। আদর্শ শিক্ষক হিসেবে সফলভাবে কর্মজীবন শেষ করা জমিরউদ্দিন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ঢাকায় বসবাস করেন। তার পরিবারকে কেন্দ্র করে এগিয়ে গেলেও নাটকের প্রতিটি চরিত্রে উঠে এসেছে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র।
জমিরউদ্দিনের বড় ছেলে মবিন মধ্যবিত্তের শৃঙ্খল ভেঙে প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায়। তার কাছে জীবনের সাফল্যের মানেই অর্থনৈতিক প্রতিষ্ঠা। অন্যদিকে ছোট ছেলে বাবার আদর্শেই অনুপ্রাণিত। তার কাছে বাবার মতো একজন মানুষ হতে পারাটাই জীবনের আসল সার্থকতা।
দুই মেয়ে পড়াশোনা করছে। তারা স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। অন্যদিকে মা এখনো ছেলেমেয়েদের ছোট মনে করেন এবং আদর-যত্নে সবাইকে আগলে রাখতে চান। জমিরউদ্দিনের স্বপ্ন, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে গ্রামে গিয়ে বাকি জীবন কাটাবেন। কিন্তু নানা সংকট ও প্রতিবন্ধকতায় সেই স্বপ্নও সহজে পূরণ হয় না।
বাঙালি মধ্যবিত্ত পরিবারের চেনা জীবনসংগ্রাম, পারিবারিক টানাপোড়েন, স্বপ্ন ও ছোট ছোট আনন্দ-বেদনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘মিডল ক্লাস ফ্যামিলি’র গল্প।
ধারাবাহিকটি প্রসঙ্গে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের একটা চিত্র উঠে আসে। চরিত্রগুলোতে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।’

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন