‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’—এই স্লোগান সামনে রেখে ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করছে দেশের প্রথম ডিজিটাল বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দা ও প্রাঙ্গণজুড়ে থাকছে তিন দিনব্যাপী নানা আয়োজন।
৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। ইফাতারা ইরার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্বপ্না রেজা। বিকেল ৫টা ৩০ মিনিটে পুনম প্রিয়ামের পরিচালনায় ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’ প্রচার হবে। এতে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদসহ অনেকে। বিকেল ৫টা ৫৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।
১ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ৯টা ৩০ মিনিটে থাকবে সংবাদপত্রভিত্তিক অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’। রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’, উপস্থাপনায় জিল্লুর রহমান।
সকাল ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী উৎসবের বিভিন্ন আয়োজন সরাসরি সম্প্রচার হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ অনুষ্ঠানে। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তারকাকথন’-এর বিশেষ পর্ব।
দুপুর ৩টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সেরতাঁ র্যগার’ বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এটি। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’।
রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। অনুষ্ঠানটি ২ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটেও প্রচার হবে। রাত ১০টা ২০ মিনিটে থাকছে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’। রাত ১২টায় প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’। এতে অংশ নেবেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন।
২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এআই নিয়ে বিশেষ আয়োজন ‘ন-মানব’। অনুষ্ঠানটি ৩ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটেও প্রচার হবে।
১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। ২৭ বছরের পথচলায় চ্যানেলটি সংবাদ, বিনোদন, কৃষি, পরিবেশ, সংস্কৃতি ও নানা সামাজিক কর্মকাণ্ডভিত্তিক অনুষ্ঠান প্রচার করে আসছে। শুরু থেকেই নতুনত্ব ও সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
চ্যানেল আইয়ের বিভিন্ন আয়োজনের মধ্যে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’, ‘ক্ষুদে গানরাজ’, ‘লাক্স চ্যানেল আই সুপার স্টার’, ‘আবৃত্তিতে ছন্দে আনন্দে’ ও ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ উল্লেখযোগ্য। এসব আয়োজনের মাধ্যমে সংগীত, অভিনয়, আবৃত্তি ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ‘তৃতীয় মাত্রা’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, ‘প্রকৃতি ও জীবন’, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’, ‘টু দ্য পয়েন্ট’, ‘ছোটকাকু’, ‘সংবাদপত্রে বাংলাদেশ’সহ নানা অনুষ্ঠান চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার সঙ্গে যুক্ত হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন