সংবাদ
সংবাদ

বিদেশি সংস্কৃতি বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে: সংস্কৃতিমন্ত্রী

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

বিদেশি সংস্কৃতি বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে: সংস্কৃতিমন্ত্রী
ছবি : সংবাদ

আগে প্রতিটি গ্রামে যাত্রা, জারি, সারি, মুর্শিদি ও অষ্টক গান হতো। মা-বাবা-সন্তানেরা অভিনয়ে অংশগ্রহণ করতেন। কালক্রমে বিদেশি সংস্কৃতি ঢুকে বাংলার সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে। তবে বর্তমান সরকার বাংলার সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী এমপি এ কথা বলেন। এ সময় তিনি পদমদীতে একটি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন।

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি, জেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, জাসাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে। বাংলা একাডেমির কর্মসূচির মধ্যে ছিল শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী মেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ভবেন্দ্রনাথ বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ), লেখক ও গবেষক-প্রাবন্ধিক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলা একাডেমির উপসচিব ড. মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সি আমির আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজালাল, জেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী বাবু ও উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ প্রমুখ।

আলোচনা সভাশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। কালজয়ী সাহিত্যিক কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদিত ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাহিত্যজীবনের সূচনা হয়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের সংখ্যা ৩৬টি এবং তার প্রথম উপন্যাস ‘রত্নাবতী’।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিদেশি সংস্কৃতি বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত