সংবাদ
সংবাদ

আড়াই বছরেও কালভার্ট নির্মাণ শেষ হয়নি কেন?

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম

আড়াই বছরেও কালভার্ট নির্মাণ শেষ হয়নি কেন?

নীলফামারীর ডিমলায় একটি কালভার্ট নির্মাণের কাজ আড়াই বছরেও শেষ হয়নি। অভিযোগ উঠেছে, কাজের বিপরীতে প্রায় ১০ লাখ টাকা বিল তুলে নিয়ে মাঝপথে কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার।

ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সৈকতপাড়া গ্রামের কালভার্টটি কয়েক শ পরিবারের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। কৃষিপণ্য বাজারে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল সবকিছুই এই সড়কের ওপর নির্ভরশীল। কালভার্টের কাজ অসম্পূর্ণ থাকায় ভাঙা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়। কৃষকদের বাড়তি পরিবহন খরচ গুনতে হচ্ছে। শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রকল্পটির কাজ ২০২৪ সালের জুনে শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ৯ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বিল তুলেছে। অন্যদিকে ঠিকাদারের প্রতিনিধি দাবি করেছেন, তারা কোনো বিল পাননি। এই দুই বক্তব্যের অসংগতি দূর করা জরুরি। অর্থ ছাড়ের হিসাব এবং কাজের বাস্তব অগ্রগতি খতিয়ে দেখতে হবে।

কাজের অগ্রগতি ৫৫ শতাংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। প্রশ্ন হচ্ছে, বাকি কাজ শেষ করতে এত দেরি কেন? শুধু ঠিকাদারকে কাজ শেষ করার নির্দেশ দিলেই দায়িত্ব শেষ হয় না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেটিও খতিয়ে দেখা দরকার। জনগণের টাকায় রাষ্ট্রের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়। তাই কাজে অবহেলা, অর্থের অনিয়ম কিংবা সময়ক্ষেপণের সুযোগ নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আড়াই বছরেও কালভার্ট নির্মাণ শেষ হয়নি কেন?

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত