সংবাদ
সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের কারখানা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের কারখানা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে। শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য গড়ে ওঠা ক্যাম্প এখন সন্ত্রাসীদের অস্ত্র তৈরি হচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আরও উদ্বেগের বিষয়, এসব অস্ত্র শুধু ক্যাম্পের ভেতরেই নয়, দেশের অন্যান্য এলাকার অপরাধীদের কাছেও বিক্রি হচ্ছে।

সম্প্রতি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম ও ছয়টি এলজি অস্ত্রের ব্যারেল উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিটি অস্ত্র ২০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এসব অস্ত্র ব্যবহার করে ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ সংঘঠিত হয়। ক্যাম্পে একাধিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

২০২০ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ২৫৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এই পরিসংখ্যানই বলে দেয়, ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি কতটা নাজুক। বিপুলসংখ্যক রোহিঙ্গার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্বও রাষ্ট্রের। নিরাপত্তার দায়িত্বে একাধিক এপিবিএন ব্যাটালিয়ন নিয়োজিত থাকার পরও অপরাধীদের তৎপরতা বন্ধ হচ্ছে না।

শুধু অভিযান চালিয়ে এই সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। অস্ত্র তৈরির কারিগর, সরবরাহকারী, ক্রেতা এবং অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে হবে। মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে অস্ত্র ও গুলির যে যোগাযোগ রয়েছে, তা বিচ্ছিন্ন করাও জরুরি। ক্যাম্পে নিয়মিত তল্লাশি, গোয়েন্দা নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের কারখানা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত