সংবাদ

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের প্রাণহানি

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের প্রাণহানি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সুনাম উদ্দিন পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের সুন্দর আলী পীরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে মমিনা হাওরে মাছ ধরছিলেন সুনাম উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাওর এলাকায় হঠাৎ এই বজ্রপাতে মৃত্যুর ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের প্রাণহানি

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সুনাম উদ্দিন পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের সুন্দর আলী পীরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে মমিনা হাওরে মাছ ধরছিলেন সুনাম উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাওর এলাকায় হঠাৎ এই বজ্রপাতে মৃত্যুর ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত