সংবাদ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার সকালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ফলে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হারার পর আজ শান্ত-মিরাজদের জন্য এটি এক বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। বিপরীতে, আইপিএল ও পিএসএলের কারণে নিয়মিত একাদশের অনেক তারকাকে ছাড়াই খেলতে আসা নিউজিল্যান্ডের সামনে সুযোগ আজই সিরিজ নিশ্চিত করার।

দুই দলের একাদশ:

বাংলাদেশ আজ পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও কিউইরা খেলছে অনেকটা নতুন চেহারার দল নিয়ে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সক্রফ্ট, টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও'রুর্ক ও জেডেন লেনক্স।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার সকালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ফলে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হারার পর আজ শান্ত-মিরাজদের জন্য এটি এক বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। বিপরীতে, আইপিএল ও পিএসএলের কারণে নিয়মিত একাদশের অনেক তারকাকে ছাড়াই খেলতে আসা নিউজিল্যান্ডের সামনে সুযোগ আজই সিরিজ নিশ্চিত করার।

দুই দলের একাদশ:

বাংলাদেশ আজ পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও কিউইরা খেলছে অনেকটা নতুন চেহারার দল নিয়ে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সক্রফ্ট, টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও'রুর্ক ও জেডেন লেনক্স।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত