তেহরানে বিক্ষোভ চলাকালে মসজিদে অগ্নিসংযোগ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আমির আলি মিরজাফারি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে এই দণ্ড কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ইরানজুড়ে
চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় রাজধানী তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগের
ঘটনা ঘটে। আমির আলি মিরজাফারির বিরুদ্ধে ওই অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম
পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, মিরজাফারি ইসরায়েলের গোয়েন্দা
সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং বিদেশি ইন্ধনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা
করছিলেন। ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর আজ ভোরে তা কার্যকর করা
হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের শুরুতে অর্থনৈতিক ও রাজনৈতিক ইস্যুকে
কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ দমনে ইরান
সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমের
প্রতিবেদন অনুযায়ী, এই বিক্ষোভ দমনে ইরান তাদের ইতিহাসের অন্যতম কঠোর অভিযান চালিয়েছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন