সংবাদ

পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ. লীগ নেতা কবির খান দোহার থেকে গ্রেপ্তার। ছবি : সংবাদ

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে কবির খানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। ওই ঘটনার ২৯ ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কবির খান উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে ‘ভূমিদস্যুতার’ অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় দোহারে অভিযান চালায়। সেখান থেকে কবির খানকে হেফাজতে নেওয়া হয়। কবিরের বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল। মঙ্গলবার আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। বর্তমানে নতুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারের হামলায় এসআই রফিকুজ্জামানসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছিলেন। পালিয়ে যাওয়ার সময় কবিরের ফেলে যাওয়া হাতকড়াটি স্থানীয় এক গ্রাম পুলিশ উদ্ধার করে থানায় জমা দেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরের ভাগনে আলমগীরকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে কবির খানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। ওই ঘটনার ২৯ ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কবির খান উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে ‘ভূমিদস্যুতার’ অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় দোহারে অভিযান চালায়। সেখান থেকে কবির খানকে হেফাজতে নেওয়া হয়। কবিরের বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল। মঙ্গলবার আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। বর্তমানে নতুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারের হামলায় এসআই রফিকুজ্জামানসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছিলেন। পালিয়ে যাওয়ার সময় কবিরের ফেলে যাওয়া হাতকড়াটি স্থানীয় এক গ্রাম পুলিশ উদ্ধার করে থানায় জমা দেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরের ভাগনে আলমগীরকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত