সংবাদ

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে রাবিতে দেয়াল লিখন

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে  রাবিতে দেয়াল লিখন
রাবির কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন প্রাচীরে দেয়াল লিখনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেয়াল লিখন কর্মসূচি করেছে শাখা ছাত্রদল।  বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন প্রাচীরে দেয়াল লিখনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেন। এ সময় তারা দেওয়ালে লাল রঙ দিয়ে 'গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে' উল্লেখ করে গ্রাফিতি আঁকেন।

দেয়াল লিখন কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, একাত্তরের রাজাকার বাহিনীরা জুলাই পরবর্তী সময়ে নিজেদের ইসলামিক সংগঠন হিসেবে দাবি করছে। তারা  গুপ্ত রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। আজকে দেয়াল লিখনের মাধ্যমে গুপ্ত রাজনীতি থেকে সুষ্ঠু ধারায় রাজনীতি করার আহব্বান জানাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে সুলতান আহমেদ বলেন, 'যদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি চালায়, আমরা সেটা সাংগঠনিক এবং আইনগত ভাবে প্রতিরোধ করবো।'

কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, জামায়াত শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা আজকে লাল কালি দিয়ে দেয়াল লিখন করবো। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি হতে দেব না। যদি তারা গুপ্ত রাজনীতি থেকে বিরত না থাকে তাহলে সরকার থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাবো। আমরা চাই তারা সুষ্ঠু ধারায় বাংলাদেশপন্থী রাজনীতি করুক।

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ছাত্ররাজনীতির ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে।  এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে রাবিতে দেয়াল লিখন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত