সংবাদ

বিধানসভা নির্বাচনে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

বিধানসভা নির্বাচনে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। কিন্তু ভোট শুরুর প্রথম প্রহরেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদসহ একাধিক এলাকা। সেখানে সংঘর্ষ, বোমাবাজি ও ইভিএম মেশিনে সমস্যা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইকিং করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে। সেখানে বামপন্থি দল সিপিআই (এম) ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ২১৭ নম্বর বুথে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে। 

স্থানীয় বাসিন্দারা ভোট দিতে যেতে পারছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে সাধারণ মানুষকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানায়। সেই সঙ্গে নিরাপত্তার আশ্বাস দেয়।

জেলার শিবনগর এলাকায় একটি ভোটকেন্দ্রের কাছে বোমাবাজির ঘটনা ঘটেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে স্থানীয় আঞ্চলিক দল আম জনতা উন্নয়ন পার্টির সংঘর্ষের জেরে এই বোমাবাজির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দলটির নেতা ও সাবেক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর নিজেই স্থানীয় সংবাদমাধ্যমকে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন।

সূত্রমতে, গত বছরের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন।

মালদা জেলার মোথাবাড়ি কেন্দ্রে ইভিএম সমস্যা দেখা দেয়। সেখানে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে সেক্টর অফিসার গিয়ে সমস্যা সমাধান করলে ভোট শুরু হয়। তবে সেক্টর অফিসার দেরিতে কেন্দ্রে আসায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমস্যা মিটিয়ে স্বাভাবিক হয়েছে ভোটগ্রহণ।

প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। জেলাগুলো হলো- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান।

এই আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। সব আসনের ফল ঘোষণা করা হবে ৪ মে। সূত্র: বিবিসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিধানসভা নির্বাচনে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত