যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থী। নিখোঁজ জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) পরস্পরের বন্ধু। তাদের মধ্যে ৪ বছরের প্রেম। ছিল বিয়ের পরিকল্পনাও।
গত ১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় পুলিশ গণবিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণের সহায়তা চেয়েছে। ফ্লোরিডা স্টেট ও ফেডারেল প্রশাসনের নিখোঁজ ব্যক্তিদের ডেটাবেজেও নাম ওঠেছে তাদের।
লিমন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে পিএইচডি করছেন। ১৬ এপ্রিল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন টেম্পা সিটির বাসায় তাকে সর্বশেষ দেখা গেছে। আর বৃষ্টিকে ওইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টেম্পা ক্যাম্পাসে দেখা যায়। তিনি কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। এরপর আর কাউকে ফোন করেননি তারা। মোবাইল ফোনও বন্ধ।
গত ১৭ এপ্রিল বিকালে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের খবর জানানো হয় বিশ্ববিদ্যালয় পুলিশকে।
লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বাংলাদেশ থেকে ফ্লোরিডার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লিমন ও বৃষ্টির প্রেমের সম্পর্ক সাড়ে চার বছরের। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। উচ্চশিক্ষা শেষ করেই বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন তারা। পরিবারের পক্ষ থেকেও দ্বিমত ছিল না।
বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন বলেন, “আগের ২৪ ঘণ্টা কাউকে ফোনে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আমরা সম্ভাব্য সব পর্যায়ে চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাইনি।”
তিনি আরও জানান, নিখোঁজের পেছনে অপরাধের আলামত এখনো পায়নি পুলিশ। তবে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা বিভাগ। সর্বশেষ উপায় হিসেবে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় পুলিশের কর্মকর্তা ল্যারি বলেন, “আমরা এটা মনে করছি না যে তারা ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছে। আমরা ইমিগ্রেশন বিভাগেও যোগাযোগ করেছি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, লিমন ও বৃষ্টিকে বহিষ্কারের জন্য গ্রেপ্তারের কোনো তথ্য তাদের কাছে নেই।”
লিমন ও বৃষ্টির নিখোঁজের খবরে পুরো আমেরিকায় বাংলাদেশি কমিউনিটি গভীর উদ্বেগের মধ্যে আছে। মার্কিন সংবাদমাধ্যমও তাদের নিখোঁজ হওয়ার খবর প্রচার করছে। তাদের কোনো সন্ধান পেলে ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে ফ্লোরিডা পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। দুই শিক্ষার্থীর ফিরে আসার অপেক্ষায় স্বজনরা।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন