রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো চারটি ক্যাটাগরিতে ‘ডিন’স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে ‘সেরা শিক্ষার্থী’ ক্যাটাগরিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ‘সেরা প্রবন্ধ’ ক্যাটাগরিতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরমান হোসেন, ‘সেরা গ্রন্থ’ ক্যাটাগরিতে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আওয়াল হোসেন মোল্লা এবং ‘সেরা গবেষক’ ক্যাটাগরিতে একই বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেন।
‘সেরা শিক্ষার্থী’ হিসেবে মনোনীতরা হলেন- অর্থনীতি বিভাগের নাফিসা ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষা রানী মন্ডল, সমাজকর্ম বিভাগের অন্তরা, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা ফারজানা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রিফাহ রাফিয়া বারী, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের রাজিয়া সুলতানা পারুল, লোক প্রশাসন বিভাগের মমতাজ ফারজানা তিথী, নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া শিন, ফোকলোর অ্যান্ড সোশাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৃষা দাস এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরাফুল খান ফয়সাল। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিনদেরও সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “যারা ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের অভিনন্দন জানাই। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে পূর্ববর্তী পাঁচ বছরকেও অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুষদ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
এসময় উপ-উপাচার্য অধ্যাপক মঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান, সাবেক উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলামসহ সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন