পবিত্র
ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন
অবকাশ উপলক্ষে এক দীর্ঘ ছুটির
আমেজে প্রবেশ করছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
আগামী
বৃহস্পতিবার (২১ মে) ক্লাস
শেষ হওয়ার পর থেকেই শুরু
হবে এই অবসর। দেশের
প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতে টানা
১৬ দিনের ছুটি থাকলেও মাদরাসার
শিক্ষার্থীরা পাচ্ছেন ২৩ দিনের দীর্ঘ
বিরতি।
শিক্ষাপঞ্জি
ও বাৎসরিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে,
মূলত ২৪ মে থেকে
ঈদ ও গরমের ছুটি
শুরু হওয়ার কথা ছিল। তবে
তার আগে ২২ ও
২৩ মে যথাক্রমে শুক্রবার
ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ২১
মে বৃহস্পতিবারই হবে শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ কার্যদিবস।
সরকারি ও বেসরকারি প্রাথমিক,
মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং কলেজগুলোতে এই
ছুটি চলবে ৪ জুন
পর্যন্ত। এরপর ৫ ও
৬ জুন সাপ্তাহিক ছুটি
শেষে ৭ জুন রোববার
থেকে পুনরায় যথানিয়মে ক্লাস শুরু হবে। এর
ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের
একটি নিরবচ্ছিন্ন ছুটি উপভোগ করতে
পারবেন।
অন্যদিকে,
দেশের মাদরাসাগুলোতে ছুটির ব্যাপ্তি আরও কিছুটা দীর্ঘ।
ইবতেদায়ি থেকে শুরু করে
কামিল পর্যন্ত সকল স্তরের মাদরাসায়
২২ মে থেকে ছুটি
শুরু হয়ে চলবে ১১
জুন পর্যন্ত। মাঝখানে ১২ ও ১৩
জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী
১৪ জুন রবিবার থেকে
মাদরাসাগুলোতে শিক্ষা কার্যক্রম আবার চালু হবে।
এর ফলে মাদরাসার শিক্ষার্থীরা
সব মিলিয়ে ২৩ দিনের বিশাল
এক ছুটি পাচ্ছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান
খোলার পরও আগামী মাসগুলোতে
বেশ কিছু সরকারি ছুটির
দিন রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী
পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া
আগস্ট মাসে রয়েছে কয়েক
দফায় বন্ধ। এর মধ্যে ৫
আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি
চাহার শোম্বা এবং ২৬ আগস্ট
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ থাকবে। পরবর্তী মাস সেপ্টেম্বরেও শুভ
জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে নিয়মিত ছুটি নির্ধারিত রয়েছে।
টানা এই ছুটির সংবাদে
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে
আনন্দের আমেজ বিরাজ করছে।
অনেকে ইতিমধ্যেই ঢাকা ও অন্যান্য
বড় শহর ছেড়ে গ্রামের
বাড়িতে ঈদ পালনের প্রস্তুতি
শুরু করেছেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন