ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তিনি ঢাকায় বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের আগস্ট থেকে তিনি বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই রদবদলে বাংলাদেশের জন্য একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে কূটনীতিক হিসেবে পাঠানো হলো। দীর্ঘদিন পর ভারতের কোনো রাজনীতিবিদ বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পেলেন।
কে এই দিনেশ ত্রিবেদী?
দিনেশ ত্রিবেদীর বয়স ৭৫ বছর। তিনি পশ্চিমবঙ্গের প্রথিতযশা রাজনীতিবিদ। তৃণমূল কংগ্রেসের সময় তিনি ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
দিনেশ ত্রিবেদীর নিয়োগ নিয়ে কূটনীতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সাধারণত পেশাদার কূটনীতিকদেরই এসব পদে দেখা যায়। কিন্তু ভারত এক্ষেত্রে একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠাচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়াটা ভারতের বিশেষ কৌশলগত বার্তা হতে পারে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন