সংবাদ

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সামসপাড়া এলাকায় একটি ইক্ষু ক্রয়কেন্দ্রের (সেন্টার) পাশ থেকে ওই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্বজনরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। ঢাকা-রংপুর মহাসড়কের সামসপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। এরপর পাশের ফুটানী বাজার এলাকার কোনো এক নির্জন স্থানে নিয়ে তাকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করা হয়। বিকেলে তাকে অচেতন অবস্থায় ইক্ষু ক্রয়কেন্দ্রের পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

বিকেলে শিশুটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার পরিবারকে খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহাদ আল আসাদ বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। সার্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়ায় পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি জানার পর গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত