সংবাদ

সংসদে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার গঠনের পর হত্যা মামলা ৪৬৪ ও ধর্ষণ ৬৬৬

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

সরকার গঠনের পর হত্যা মামলা ৪৬৪ ও ধর্ষণ ৬৬৬

জাতীয় সংসদে বর্তমান সরকারের আমলে দেশে অপরাধ আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সারাদেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়ের হত্যা মামলাগুলোর বিপরীতে পর্যন্ত ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

কুমিল্লা- আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এসব তথ্য অবহিত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, হত্যা ধর্ষণের মতো জঘন্য গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রতিটি মামলা অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। সরকার অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবে না। যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এসব মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের কাজ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

অন্য এক প্রশ্নের জবাবে বিগত সরকারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনুগত বাহিনীর ভূমি দখল চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ ছিল। বর্তমান সরকার এসবের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করায় দখলদারিত্ব অবৈধ কর্মকাণ্ড অনেকাংশেই কমে এসেছে।

এছাড়া গুম কমিশনের তদন্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের আইনি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে সরকার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে সরকার বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সরকার গঠনের পর হত্যা মামলা ৪৬৪ ও ধর্ষণ ৬৬৬

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত