সংবাদ

ভারীবর্ষণে প্লাবিত ২ জেলা

বিপৎসীমা ছাড়াল ৪ নদী, বন্যার শঙ্কায় ৩ জেলা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

বিপৎসীমা ছাড়াল ৪ নদী, বন্যার শঙ্কায় ৩ জেলা
হাওরের জেলা সুনামগঞ্জের নদীতে বাড়ছে পানি। ছবি: সংগৃহীত

বৈশাখের বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যা ছড়িয়ে পড়তে পারে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর মধ্যে ভোগাই-কংশ (নেত্রকোণা) বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে, মনু নদী (মৌলভীবাজার) ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে, সোমেশ্বরী (নেত্রকোণা) ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে আর মগরা (নেত্রকোণা) বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, ‘ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোণার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।’

সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে- ১৬০ মিলিমিটার। দ্বীপজেলা ভোলায় ১৫১, ফেনীতে ১৪৮, ময়মনসিংহে ১১৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৪ ও কুমিল্লায় ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার ভোর থেকে থেমে থেমে কয়েক দফা বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ৬২ মিলিমিটার বৃষ্টিপাতে শহর তলিয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘সারাদেশের বিভিন্ন স্থানে এ মুহূর্তে বৃষ্টি ঝড়ছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস আছে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।’

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। 

ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিপৎসীমা ছাড়াল ৪ নদী, বন্যার শঙ্কায় ৩ জেলা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত