সংবাদ

ভিডিও ভাইরালের পর ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

ভিডিও ভাইরালের পর ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
কুমারখালীতে পুলিশের হাতে গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মী। ছবি : সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরসভার শেরকান্দি এলাকার মো. জিসান (২১), জুয়েল রানা (২০) ও মো. শাওন (১৭)। পুলিশ জানিয়েছে, তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি জীবন হাসান সোহেলের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের একটি মিছিল দেখা যায়। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মিছিলে জড়িত থাকার সন্দেহে আজ সকালে তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল মেসেঞ্জারে দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশনায় তাদের দেওয়াল লিখন ও বিক্ষোভ মিছিল চলছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেল মিছিল করা হয়েছে। ওই ঘটনার জেরে তিনজনকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে মিছিলের বিষয়টি অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ছাড়া অন্য একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভিডিও ভাইরালের পর ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত