সংবাদ

লিবিয়া উপকূলে ভাসমান নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, জীবিত ৭

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

লিবিয়া উপকূলে ভাসমান নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, জীবিত ৭

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও রেড ক্রিসেন্ট। এ সময় ওই একই নৌকা থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) লিবিয়ান রেড ক্রিসেন্ট এই তথ্য নিশ্চিত করেছে।

ত্রিপোলি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর আফ্রিকার এই দেশটির উপকূলের কাছে একটি বিপদগ্রস্ত নৌযানকে সহায়তা করতে গিয়ে একটি টহল নৌকা এই উদ্ধার অভিযান চালায়।

লিবিয়ান রেড ক্রিসেন্ট তাদের ফেসবুক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকৃত ব্যক্তিরা টানা আট দিন ধরে সাগরে বিপদের মধ্যে ছিলেন। নৌঘাঁটির সঙ্গে সংযুক্ত ‘আলমারকাব’ টহল নৌকাটি তাদের খুঁজে পায় এবং উদ্ধার অভিযান শুরু করে। সংস্থাটি এই অভিযানকে ‘এ পর্যন্ত সবচেয়ে কঠিন মাঠপর্যায়ের অভিযান’ হিসেবে অভিহিত করেছে। টানা আট ঘণ্টার বেশি সময় ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই উদ্ধার কাজ চালানো হয়।

মৃত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে রেড ক্রিসেন্ট এখনো নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে মিলে জীবিতদের মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। উদ্ধারকর্মীদের একটি নৌকা থেকে কালো বডিব্যাগ নামানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লিবিয়া থেকে ইতালি মাত্র ৩০০ কিলোমিটার দূরে হওয়ায় প্রতি বছর হাজার হাজার অভিবাসী উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে। মানব পাচারকারীদের খপ্পরে পড়ে প্রায়ই ইঞ্জিন বিকল হয়ে বা নৌকা ডুবে এ ধরনের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানে রেড ক্রিসেন্ট ছাড়াও লিবিয়ার নৌবাহিনী, কোস্টগার্ড এবং উপকূলীয় নিরাপত্তা ইউনিটের সদস্যরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লিবিয়া উপকূলে ভাসমান নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, জীবিত ৭

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত