সংবাদ

পোরশায় মাদকসহ দুই যুবক আটক

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ: ২ মে ২০২৬, ০৭:১৮ পিএম

পোরশায় মাদকসহ দুই যুবক আটক
নওগাঁর পোরশায় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার দুই যুবক। (ছবিঃ সংবাদ)

নওগাঁর পোরশায় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শুক্রবার (১ মে) রাতে উপজেলার মর্শিদপুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মর্শিদপুর গ্রামের শ্রী শান্ত রায় (৩০) ও বাকইল গ্রামের হাসান আলী (২৭)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে শুক্রবার রাতে সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কে বিশেষ অভিযান চালানো হয়। রাত ৯টার দিকে ওই মহাসড়কের মর্শিদপুর হাট এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় আরোহীদের কাছ থেকে ৪০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ১০০ সিসির পুরোনো ডিসকভারি মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

পোরশায় মাদকসহ দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শুক্রবার (১ মে) রাতে উপজেলার মর্শিদপুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মর্শিদপুর গ্রামের শ্রী শান্ত রায় (৩০) ও বাকইল গ্রামের হাসান আলী (২৭)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে শুক্রবার রাতে সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কে বিশেষ অভিযান চালানো হয়। রাত ৯টার দিকে ওই মহাসড়কের মর্শিদপুর হাট এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় আরোহীদের কাছ থেকে ৪০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ১০০ সিসির পুরোনো ডিসকভারি মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত