ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপিরা আজ শপথ গ্রহণ করবেন। আজ রবিবার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার।
এর আগে গত ৩০ এপ্রিল
নির্বাচন কমিশন (ইসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন নারী সংসদ
সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। রাজনৈতিক দল ও জোটের প্রাপ্ত আসনের
ভিত্তিতে এবার সংরক্ষিত আসনগুলো বণ্টন করা হয়েছে। প্রকাশিত গেজেট অনুযায়ী:
বিএনপি জোট (৩৬ জন):
সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা
জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী
আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা
সুলতানা।
জামায়াত জোট (১২ জন):
নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও
মাহবুবা হাকিম।
স্বতন্ত্র:
স্বতন্ত্র প্রার্থী
হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
এদিকে, জামায়াত জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিয়ে চলমান জটিলতা কাটল। গতকাল শনিবার
নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন