সংবাদ

সৌদি পৌঁছেছেন ৪৩ হাজার হজযাত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৯:৪৬ এএম

সৌদি পৌঁছেছেন ৪৩ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ১০৮টি ফ্লাইটে তারা জেদ্দা ও মদিনায় পৌঁছান। আজ রবিবার (৩ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রীরা সৌদি পৌঁছেছেন:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন
  • সৌদি এয়ারলাইন্স: ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন
  • ফ্লাইনাস: ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এরপর থেকেই নিয়মিত ফ্লাইটগুলো ঢাকা ত্যাগ করছে

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। ৬৬০টি এজেন্সির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে

  • হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ: ২৬ মে (চাঁদ দেখা সাপেক্ষে)
  • ফিরতি ফ্লাইট শুরু: ৩০ মে
  • শেষ ফিরতি ফ্লাইট: ৩০ জুন

হজ অফিসের তথ্যমতে, হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে মক্কা ও মদিনায় প্রশাসনিক এবং মেডিকেল টিম কাজ করছে

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৪৩ হাজার হজযাত্রী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত