জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়। তাই প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ভেবে দেশের যেকোনো স্থানে যেকোনো সময়ে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রবিবার (৩ মে)
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১২ ফেব্রুয়ারির
নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, "সেই নির্বাচনে প্রমাণিত হয়েছে যে জনরায়ের প্রতিফলন
ঘটানো সম্ভব। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, তবে অবশ্যই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এবং জনগণের
প্রকৃত রায় নিশ্চিত করা সম্ভব।"
প্রশাসনিক
কর্মকর্তাদের নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন,
"পদোন্নতি কিংবা
পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িকভাবে
হয়তো লাভবান হওয়া যায়, কিন্তু এটি সামগ্রিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও
নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিটি প্রশাসনিক পদই রাষ্ট্র ও সরকারের
জন্য সমান গুরুত্বপূর্ণ।"
বিগত শাসনের
সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিবাদী আমলের দুর্নীতি ও লুটপাটে দেশ আজ ঋণে
জর্জরিত। তিনি বলেন, "৩০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার
যাত্রা শুরু করেছে। জনগণ স্বাভাবিকভাবেই তাদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন দেখতে
চাইবে,
আমাদের সেদিকে নজর দিতে
হবে।"
বর্তমান বৈশ্বিক
যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন,
"যুদ্ধ পরিস্থিতির
প্রভাব থেকে বিশ্বের কোনো দেশই এখন মুক্ত নয়, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি
জনগণের ভোগান্তি না বাড়িয়ে কীভাবে সকলের সহযোগিতায় এই পরিস্থিতি মোকাবিলা করা
যায়।"
উল্লেখ্য,
চার দিনব্যাপী এই ডিসি সম্মেলন
আগামী ৬ মে পর্যন্ত চলবে, যেখানে মাঠ পর্যায়ের সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা
নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন