মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করতে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকালে এই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়লাভ ও সরকার গঠনের পর মৌলভীবাজারে এটিই তাঁর প্রথম সফর।
আজ সকালের দিকে আকাশপথে সিলেট পৌঁছানোর পর দুপুর ১টার দিকে সড়কপথে (বাসযোগে) শ্রীমঙ্গলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের মূল মঞ্চে আসন গ্রহণ করার পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এখানে স্থানীয় সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি।
শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
সরকারি কর্মসূচি শেষ করে বিকেলে তিনি ‘দুসাই রিসোর্ট’-এর উদ্দেশে রওনা হবেন। সেখানে কিছু সময় বিশ্রামের পর দলীয় (বিএনপি) নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সভা শেষে আজ সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমানযোগে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। এর আগে সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজারে এসেছিলেন তারেক রহমান।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন