যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্রে
জানা গেছে, বুধবারের
জানাজায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন। বৃষ্টির মরদেহ দ্রুততম
সময়ে দেশে পাঠাতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামির বাংলাদেশ কনস্যুলেট
জেনারেল যৌথভাবে কাজ করছে। মায়ামিতে বাংলাদেশের কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান,
পুরো প্রক্রিয়াটি অত্যন্ত
গুরুত্বের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এদিকে,
একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী
জামিল আহমেদ লিমনের মরদেহ ইতিমধ্যেই দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। স্থানীয় সময় ২
মে রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়া মরদেহটি আগামীকাল
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গত ১৬ এপ্রিল
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ
লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। তাঁদের এক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে
জানানোর পর তদন্তে নামে পুলিশ।
তদন্তের পর লিমনের
রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি
শেরিফের কার্যালয় জানায়, ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ
এলাকা থেকে আবর্জনার ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। আদালতের নথিতে
বলা হয়েছে, লিমনের
শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
লিমনের মরদেহ
উদ্ধারের দুদিন পর ২৬ এপ্রিল কাছাকাছি একটি জলাশয় থেকে অজ্ঞাত খণ্ডিত দেহাবশেষ
উদ্ধার করে পুলিশ। গত ১ মে স্থানীয় পুলিশ নিশ্চিত করে যে ওই দেহাবশেষটি নিখোঁজ
নাহিদা সুলতানা বৃষ্টির। ঘাতক হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে বর্তমানে ফার্স্ট ডিগ্রি
মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও
উদ্ধার করা হয়েছে।
এই মর্মান্তিক
ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও নিহতের পরিবারগুলোর মধ্যে শোকের
ছায়া নেমে এসেছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন