দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬১ শিশু।
রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে রোববার (৩ মে) পর্যন্ত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় মাসে (১৫ মার্চ-৩ মে) হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৫০ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৪৪ শিশুর।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ৩১৩ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪০ হাজার ৪৯১ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১৫০ শিশুর এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৭৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। অভিভাবকদের দ্রুত শিশুদের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন