সংবাদ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৯:৩০ এএম

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে। নিহতের মরদেহ দেশে পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

​সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

​ছেলের মরদেহের অপেক্ষায় আজ সকাল থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন লিমনের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা। দীর্ঘ প্রতীক্ষার পর কফিনবন্দী হয়ে লিমন দেশে ফিরলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​এর আগে, গত শনিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে করে লিমনের মরদেহ দেশের উদ্দেশে রওনা দেয়। দুবাই হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ সকালে ঢাকায় পৌঁছায় বিমানটি।

​উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আটদিন পর গত ২৪ এপ্রিল লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

​সন্তানকে হারিয়ে নির্বাক লিমনের পরিবার এখন কেবল ন্যায়বিচারের আশায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিমনের এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

​লিমন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত ছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গন ও প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত