সংবাদ

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার বিশ্বকাপ অভিযান শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:২৯ পিএম

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার বিশ্বকাপ অভিযান শুরু

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো খেলতে আসা এশিয়ার দেশ উজবেকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে কলম্বিয়া। মেক্সিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হওয়া ম্যাচে নবাগত দলটিকে ৩-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার পরাশক্তিরা।

প্রথমার্ধে দানিয়েল মুনিয়োজের গোলে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে উজবেকিস্তানের আব্বোসবেগ ফাইজুল্লায়েভ সমতা ফেরান। তবে শেষ রক্ষা হয়নি, লুইস দিয়াজ ও হামিন্তন কাম্পাজের বাকি দুটি গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কলম্বিয়া। এই জয়ের ফলে প্রথম রাউন্ড শেষে 'কে' গ্রুপের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া। বুধবার রাতে এই গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।

​পুরো ম্যাচে ৬১ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা কলম্বিয়া। তারা মোট ১৫ বার আক্রমণ চালায়, যার মধ্যে ৪টি শট ছিল লক্ষ্যে।

অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ের ৫০ নম্বরে থাকা উজবেকিস্তান ৩৯ শতাংশ সময় বল পায়ে রাখতে পেরেছিল এবং তাদের নেওয়া ৮টি শটের মধ্যে ২টি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচের শুরু থেকেই আক্রমণে থাকা কলম্বিয়া ৩২ মিনিটে প্রথম বড় সুযোগ পায়। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু-বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ে শট নেন লুইস দিয়াজ, কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় কলম্বিয়ার সমর্থকদের।

তবে ৪১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। মাঝমাঠ থেকে দারুণ এক চিপে দিয়াজ বল বাড়িয়ে দেন দানিয়েল মুনিয়োজের উদ্দেশ্যে। বল মাটিতে পড়ার আগেই আলতো টোকায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি। মুনিয়োজের এই দৃষ্টিনন্দন ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।

​দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে সমতায় ফিরে চমক দেখায় উজবেকিস্তান। মাঝমাঠ থেকে দারুণ এক দলীয় আক্রমণে বক্সে ঢুকে শট নেন এল্দর শোমুরোদভ। সেই শট পোস্টে লেগে ফিরে আসলে সেখান থেকেই হেডে বল জালে জড়ান আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। অবশ্য সমতার স্বস্তি বেশি সময় টেকেনি উজবেকদের।

৬৫ মিনিটে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। গুস্তাভো পুয়ের্তার বাড়ানো বল ডি বক্সে পেয়ে ডান পায়ের জোরালো শট নেন লুইস দিয়াজ। গোলকিপারের হাতে লেগেও বল জালে জড়িয়ে যায়, যা কলম্বিয়ার জার্সিতে ৭৫ ম্যাচে দিয়াজের ২৩ নম্বর গোল।

​লিড আরও বাড়াতে মরিয়া কলম্বিয়া ৮৬ মিনিটে জেফারসন লেরমার শট সাইড পোস্টে লাগায় এবং এর এক মিনিট পর দাভিনসন সানচেজের শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। শেষ দিকে সমতায় ফিরতে আক্রমণ চালায় উজবেকিস্তানও।

৯০ মিনিটে আকমল মোহগোভয়ের শট গোলবারের ওপর দিয়ে যায় এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জটলার মধ্যে থেকেও তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ বাঁশি বাজার ঠিক আগ মূহুর্তে উজবেকিস্তানের জালে শেষ পেরেকটি ঠুকে দেন হামিন্তন কাম্পাজ। কুচো হার্নান্দেজের দারুণ ক্রস থেকে হেডে বল জালে জড়ান ২৬ বছর বয়সী এই উইঙ্গার।

একদম শেষ মুহূর্তে উজবেকিস্তানের বেখরুজ কারিমভের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার বিশ্বকাপ অভিযান শুরু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত