দেশের জনপ্রিয় রেডিও স্টেশন ঢাকা এফএম-এর বহুল শ্রোতাপ্রিয় ভ্রমণভিত্তিক অনুষ্ঠান “লেটস গো উইথ আর জে হাসিব”-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ভ্রমণ কনটেন্ট নির্মাতা, লেখক ও হেরিটেজ এক্সপ্লোরার এলিজা বিনতে এলাহী। এই বিশেষ পর্বে এলিজা তুলে ধরেন তার দীর্ঘ ভ্রমণজীবনের অভিজ্ঞতা, গবেষণা এবং সাংস্কৃতিক অনুসন্ধানের নানা দিক।
বাংলাদেশের ৬৪টি
জেলা এবং বিশ্বের ৬২টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা তাকে দিয়েছে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি
যার মাধ্যমে তিনি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করে আসছেন। একসময়
শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও বর্তমানে এলিজা পূর্ণসময়ের ভ্রমণ ব্লগার, লেখক ও গবেষক
হিসেবে কাজ করছেন। তার ভ্রমণগল্পে উঠে আসে বাংলাদেশের অজানা ইতিহাস, লোকজ সংস্কৃতি
এবং বিশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের অনন্য চিত্র।
ইতোমধ্যে তার কাজ
ভ্রমণপ্রেমী ও সংস্কৃতিমনা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনুষ্ঠানে তিনি শেয়ার করেন
ভ্রমণের প্রতি তার অনুপ্রেরণা, গবেষণাভিত্তিক ট্রাভেলের অভিজ্ঞতা এবং একজন নারী ভ্রমণকারী
হিসেবে নানা চ্যালেঞ্জ মোকাবিলার বাস্তব গল্প। পাশাপাশি আলোচনায় উঠে আসবে বাংলাদেশের
ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার তার প্রচেষ্টা এবং ভ্রমণের মাধ্যমে জ্ঞান ও সচেতনতা
ছড়িয়ে দেওয়ার দৃষ্টিভঙ্গি।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আর জে হাসিব। তার প্রাণবন্ত উপস্থাপনা, সাবলীল কথোপকথন এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন এই পর্বটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ এই পর্বটি সারাদেশে রেডিওর মাধ্যমে প্রচারিত হয়। এছাড়াও অনুষ্ঠানটির ভিডিও সংস্করণ (পডকাস্ট) দেখা যাবে ইউটিউব ও ফেসবুকে ঢাকা এফএম-এর অফিসিয়াল পেজে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শ্রোতারা ঢাকা এফএম অ্যাপ ডাউনলোড করেও অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন