সংবাদ

১২ মে পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৪ মে ২০২৬, ১০:৫১ পিএম

১২ মে পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। ফ্রান্সের রিভিয়েরা অঞ্চলের কান শহরে বসতে যাওয়া এই জমকালো আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।

ইতোমধ্যে প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আসরের পূর্ণাঙ্গ লাইনআপ ঘোষণা করা হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছেন ২১ জন নির্মাতা। সেরা চলচ্চিত্রের স্বীকৃতি ‘পাম দ্যর’-এর জন্য লড়বেন বিশ্বখ্যাত একাধিক নির্মাতা। তাদের মধ্যে রয়েছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকরা। ফলে এবারের প্রতিযোগিতা বিভাগটি হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে একমাত্র নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স। তার সিনেমা ‘দ্য ম্যান আই লাভ’ ইতোমধ্যেই সমালোচকদের নজর কেড়েছে। প্রতিযোগিতা বিভাগের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘ফিয়র্ড’, ‘ফাদারল্যান্ড’, ‘প্যারালাল টেলস’ এবং ‘অল অব আ সাডেন’। এছাড়া হিরোকাজু কোরে-এডার ‘শিপ ইন দ্য বক্স’ নিয়েও দর্শক ও সমালোচকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এবারের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির রোমান্টিক ঘরানার সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’।

বিশেষ প্রদর্শনীতে থাকছে হলিউড তারকা জন ট্রাভোল্টার পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র, যা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে। জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চ্যান-উক। অন্যদিকে, আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ‘পাম দ্যর’ প্রদান করা হবে পিটার জ্যাকসন ও বারব্রা স্ট্রাইস্যান্ডকে। চলচ্চিত্রপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের কান উৎসব। বরাবরের মতোই, বিশ্ব সিনেমার নতুন ধারা, নতুন ভাষা এবং ব্যতিক্রমী গল্প বলার সাক্ষী হতে যাচ্ছে এই আয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

১২ মে পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত