বলিউডের অন্দরমহলের গসিপ, তারকাদের ব্যক্তিজীবনের অজানা গল্প আর বহুল আলোচিত ‘র্যাপিড ফায়ার’ রাউন্ড—সব মিলিয়ে দর্শকদের অন্যতম পছন্দের টক শো ‘কফি উইথ করণ’ আবারও ফিরছে নতুন মৌসুম নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম সিজন নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর।
জানা গেছে, আসন্ন
দিওয়ালি উপলক্ষে শুরু হবে এই জনপ্রিয় শো-এর নতুন যাত্রা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা
যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সিজন ৯-এর ঘোষণা দিয়েছেন করণ জোহর। এক দর্শকের
প্রশ্নের উত্তরে হাসিমুখে তিনি বলেন, “দিওয়ালি—সিজন ৯।” এর আগে ২০২৪ সালে শেষ হয়েছিল
শোটির অষ্টম সিজন, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ‘কফি উইথ করণ’ মানেই বরাবরই বিতর্ক,
খোলামেলা আলোচনা এবং তারকাদের অকপট স্বীকারোক্তি।
গত সিজনে রণবীর
সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম
দেয়। এছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে সানি
ও ববি দেওলের উপস্থিতিতে সিজন ৮ হয়ে উঠেছিল জমজমাট। শোটির দীর্ঘ ইতিহাসে আরও রয়েছে
বেশ কিছু স্মরণীয় ও বিতর্কিত মুহূর্ত। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য
কিংবা ঐশ্বরিয়া রাইকে ঘিরে ইমরান হাশমির বক্তব্য এখনও দর্শকদের আলোচনায় আসে। এমনকি
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যও একসময় বড় বিতর্ক তৈরি করেছিল।
তবে সবচেয়ে বেশি
আলোড়ন তুলেছিল কঙ্গনা রানাউতের সেই পর্ব, যেখানে তিনি সরাসরি করণ জোহরকে ‘স্বজনপোষণের
ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে সমালোচনা করেন। সেই এপিসোড এখনও শোটির ইতিহাসে অন্যতম
আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত। ২০০৪ সালে যাত্রা শুরু করা ‘কফি উইথ করণ’ প্রতিটি সিজনেই
দর্শকদের জন্য ভিন্ন স্বাদের বিনোদন নিয়ে এসেছে। তাই নতুন সিজন নিয়েও দর্শকদের প্রত্যাশা
তুঙ্গে। এবারও তারকাদের অজানা গল্প, সম্পর্কের খোলামেলা আলোচনা এবং চমকপ্রদ মুহূর্তে
ভরপুর থাকবে সিজন ৯ এমনটাই আশা করছেন ভক্তরা।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন