দেশের আবাসন খাতের সার্বিক উন্নয়ন, সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিতকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে আবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিস্থিতি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য আবাসন নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাব নেতৃবৃন্দ খাতটির টেকসই উন্নয়নে সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাক্ষাতকারে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু)। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
রিহ্যাবের বর্তমান প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, “দেশের অর্থনীতিতে আবাসন খাত একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু বর্তমানে বিভিন্ন নীতিগত জটিলতা, উচ্চ নির্মাণ ব্যয় এবং অর্থায়ন সংকটের কারণে এই খাত চ্যালেঞ্জের মুখে রয়েছে। আমরা আশা করছি, সরকারের কার্যকর সহযোগিতা পেলে এই খাত আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, আবাসন খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা জরুরি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, “আবাসন খাত দেশের নগরায়ন
ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার এই খাতের উন্নয়নে আন্তরিক এবং
ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। রিহ্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক,
টেকসই এবং জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।” তিনি আরও জানান, সাধারণ মানুষের
জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে
এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর
রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ
এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ, পরিচালক তাসনুভা
মাহবুব সালাম ও রিহ্যাব সদস্য প্রতিনিধি এম জি আর নাসির উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আবাসন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ
করার আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন